মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয় নাট্যকার তানিন রহমান আর নেই এইমাত্রঅন্যান্য জনপ্রিয় নাট্যকার তানিন রহমান আর নেই ইতালিতে পরিবার হারানো আমিরকে দেওয়া হলো বিশেষ পাসপোর্ট এইমাত্রঅন্যান্য ইতালিতে পরিবার হারানো আমিরকে দেওয়া হলো বিশেষ পাসপোর্ট জনস্বাস্থ্য সুরক্ষায় খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ জরুরি: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনস্বাস্থ্য সুরক্ষায় খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ জরুরি: প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই এইমাত্রঅন্যান্য বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটির পুলিশপ্রধান নিহত এইমাত্রঅন্যান্য ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটির পুলিশপ্রধান নিহত মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার পাংশায় নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন, অভিযুক্ত ছেলে আটক এইমাত্রঅন্যান্য পাংশায় নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন, অভিযুক্ত ছেলে আটক নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এইমাত্রঅন্যান্য নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
অন্যান্য

মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

প্রতিবেদক:
মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

মাদক কারবারির সঙ্গে অনৈতিক লেনদেন ও যোগাযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রাতে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে পুলিশের কয়েকজন সদস্যের সাথে কথোপকথনের কল রেকর্ড এবং নিয়মিত অর্থ লেনদেনের নানা চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ বের হয়ে আসে।

মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যোগসাজশের এই অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বিভাগীয় প্রাথমিক তদন্তে অভিযুক্ত ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলল। যার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।