মূল লেখায় যান
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ এইমাত্রঅন্যান্য কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন এইমাত্রঅন্যান্য দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা এইমাত্রঅন্যান্য নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন এইমাত্রঅন্যান্য প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট এইমাত্রঅন্যান্য কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট
অন্যান্য

গোপালপুরে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক:
গোপালপুরে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৯আগস্ট) সকাল ১০টায় উপজেলার হাদিরা ইউনিয়নের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সুখী পল্লীমা সোসাইটি।

সুখী পল্লীমা সোসাইটির কর্ণধার এসএম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. মো. রফিকুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।