মূল লেখায় যান
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা

প্রতিবেদক:
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা

শহরাঞ্চলের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রকাশ্যে থুতু ফেলা, ময়লা-আবর্জনা ফেলা ও উন্মুক্ত স্থানে প্রস্রাবসহ বিভিন্ন অপরাধে জরিমানা কার্যকর করেছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার থেকে নতুন এই বিধিমালার আওতায় জরিমানা আদায় শুরু হয়েছে।

নগর উন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য সরকারের রাজস্ব বাড়ানো নয়; বরং নাগরিকদের আচরণে পরিবর্তন এনে শহরগুলোকে আরও পরিচ্ছন্ন করা।

নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে ১০০ রুপি জরিমানা দিতে হবে। উন্মুক্ত স্থানে ময়লা ফেলা, প্রকাশ্যে শৌচকর্ম বা প্রস্রাব করা এবং ১২৫ মাইক্রনের কম পুরুত্বের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে জরিমানা নির্ধারণ করা হয়েছে ২০০ রুপি।

তবে জরিমানা কার্যকর হলেও পরিচ্ছন্নতার প্রয়োজনীয় অবকাঠামো এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে স্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, জরিমানার মাধ্যমে অর্থ সংগ্রহ সরকারের লক্ষ্য নয়; নাগরিকদের সচেতন করাই মূল উদ্দেশ্য।

সরকার একা শহর পরিষ্কার রাখতে পারে না উল্লেখ করে তিনি বাস বা গাড়ির জানালা দিয়ে ময়লা বা থুতু ফেলার আগে নাগরিকদের বিষয়টি নিয়ে ভাবার আহ্বান জানান।

প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন স্থানে ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব মেশিনে ১ রুপিতে ভুট্টা থেকে তৈরি ব্যাগ এবং ৫ থেকে ১০ রুপিতে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি বাসাবাড়িতে বর্জ্য পৃথক করে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে ২০১৯ সালের সংশোধিত পৌর আইনে প্রকাশ্যে থুতু ফেলার জন্য সর্বোচ্চ ১ হাজার রুপি এবং কলকাতায় অবৈধভাবে বর্জ্য ফেলার জন্য ৫০ থেকে ৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে