মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এইমাত্রঅন্যান্য বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ বাধা এলেও লংমার্চ সফল করার ঘোষণা এনসিপির এইমাত্রঅন্যান্য বাধা এলেও লংমার্চ সফল করার ঘোষণা এনসিপির উল্টোপথে চলল মন্ত্রীর গাড়ি, মামলা ও জরিমানা এইমাত্রঅন্যান্য উল্টোপথে চলল মন্ত্রীর গাড়ি, মামলা ও জরিমানা সাংবাদিক সংগঠন যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি রিটন–সম্পাদক সাগর এইমাত্রঅন্যান্য সাংবাদিক সংগঠন যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি রিটন–সম্পাদক সাগর নাগরপুরে মিনিস্টার্স গোল্ডকাপ প্রস্তুতিমূলক সভা এইমাত্রঅন্যান্য নাগরপুরে মিনিস্টার্স গোল্ডকাপ প্রস্তুতিমূলক সভা দশ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানা এইমাত্রঅন্যান্য দশ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানা সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান এইমাত্রঅন্যান্য সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান বর্নাঢ্য আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বর্নাঢ্য আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত
অন্যান্য

বাধা এলেও লংমার্চ সফল করার ঘোষণা এনসিপির

প্রতিবেদক:
বাধা এলেও লংমার্চ সফল করার ঘোষণা এনসিপির

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা এ ঘোষণা দেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

লংমার্চে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান আখতার হোসেন।

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। জনগণের ভোগান্তি যাতে না হয়, সে জন্য এক লাইনে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে বলে জানান তিনি।