মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক রহমত এইমাত্রঅন্যান্য চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক রহমত নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরান যুদ্ধে বড় ক্ষেপণাস্ত্র মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধে বড় ক্ষেপণাস্ত্র মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার  এইমাত্রঅন্যান্য হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার  পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২ কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত উন্নয়ন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত উন্নয়ন বন্ধের দাবিতে মানববন্ধন
অন্যান্য

ফ্রিজে মিলল স্ত্রীর মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতিবেদক:
ফ্রিজে মিলল স্ত্রীর মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ভারতের গুয়াহাটিতে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। পরে অভিযুক্ত স্বামী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

ঘটনাটি শহরের বেলতলা এলাকার বশিষ্ঠপুরের একটি অ্যাপার্টমেন্টে। নিহত তরুণীর নাম রিয়া তালুকদার (২৫)। তার স্বামী রামানুজন গোস্বামী।

গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীরা ওই অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিবেশীরা জানান, দুই দিন ধরে দম্পতিকে দেখা যাচ্ছিল না এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল।

পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে ঢুকে অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরেছিল এবং মাথা পাওয়া যাচ্ছিল না। পরে ঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

এ সময় অভিযুক্ত স্বামীকে বাসায় পাওয়া যায়নি। পরে তাকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। রোববার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া