মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ এইমাত্রঅন্যান্য গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান এইমাত্রঅন্যান্য ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান
অন্যান্য

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

প্রতিবেদক:
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই মেধাবৃত্তি প্রদান করা হবে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ‘মেধাবৃত্তি’ এবং ‘অসচ্ছল মেধাবৃত্তি’- এই দুটি ক্যাটাগরিতে মোট ৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হাবীবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আব্দুস সালাম আকন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, চারটি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তনুজা ইয়াসমিন।