মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ এইমাত্রঅন্যান্য গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান এইমাত্রঅন্যান্য ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান
অন্যান্য

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

প্রতিবেদক:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় চার দশক পর বাংলাদেশের কোনো প্রতিনিধি আবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বহুপক্ষীয় ফোরামের নেতৃত্বে বসলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

এক বছরের জন্য ১৯৩ সদস্যরাষ্ট্রের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার প্রায় চার দশক পর আবারও এই পদে ফিরল বাংলাদেশ।

গত ২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি পান ৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবার সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

নতুন অধিবেশনের দায়িত্ব নেওয়ার আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় নবনির্বাচিত সভাপতিকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।