মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

শিক্ষাই হবে আগামীর বাংলাদেশ গড়ার প্রধান ভিত্তি: হাবিবুর রশিদ

প্রতিবেদক:
শিক্ষাই হবে আগামীর বাংলাদেশ গড়ার প্রধান ভিত্তি: হাবিবুর রশিদ

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতে। তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমেই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের সেই লক্ষ্যে প্রস্তুত করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অধ্যাপক জাহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে এখন থেকেই নিজেদের যোগ্য করে তুলতে হবে।”

তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, মেধার পাশাপাশি কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ় মনোবলই সাফল্যের চাবিকাঠি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের বিষয় নয়; বরং এটি দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার পথ তৈরি করে। পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মোকাবিলায় এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে।

তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থায় উত্তরণ। এ লক্ষ্যে শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে আত্মনির্ভরতার একটি ধারাবাহিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কুল ফিডিং কার্যক্রম, শিক্ষাবৃত্তি, নকলমুক্ত পরীক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ-সুবিধা সহজীকরণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই সম্মাননা শুধু একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; বরং তাদের মেধা, পরিশ্রম ও সম্ভাবনার প্রতি সমাজের আস্থার প্রতিফলন। তিনি শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তোমরাই আমাদের আগামী দিনের স্বপ্ন। দেশের উন্নয়ন ও সমস্যার সমাধানে ভবিষ্যতে তোমরাই নেতৃত্ব দেবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফল হবে।”