মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রতিবেদক:
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে জয়পুরহাটে তিন মাস ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জেলা কালেক্টরেট চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়।

​অভিযানকালে জেলা প্রশাসন ও এর চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডাঃ আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তারা।

​এ কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করেন জয়পুরহাট পৌরসভা, বিডি ক্লিন, বিএনসিসি ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।