মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

ছাত্রশক্তির ১ম কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি বাকের ও সম্পাদক তাহমিদ নির্বাচিত

প্রতিবেদক:
ছাত্রশক্তির ১ম কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি বাকের ও সম্পাদক তাহমিদ নির্বাচিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি পদে আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। এইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সংলগ্ন বটতলায় ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা তিন শতাধিক কাউন্সিলরের সরাসরি ও গোপন ভোটে নির্বাচিত হয় সংগঠনটির নতুন জাতীয় নেতৃত্ব। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আবু তৌহিদ মো. সিয়াম নির্বাচিত হয়েছে।

এ দিকে ছাত্রসংগঠনটির ১ম কাউন্সিল ঘিরে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা অংশ নেয়। বিকেল ৫টায় কাউন্সিল উপলক্ষে বের হয় শোভাযাত্রা এবং সবশেষ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্যান্ড আর্ক হাসান ও র‍্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন।