মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাকিবের বাসার সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য সাকিবের বাসার সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল মসজিদুল হারামে শেষ আজান, মারা গেলেন মুয়াজ্জিন শেখ ইব্রাহিম এইমাত্রঅন্যান্য মসজিদুল হারামে শেষ আজান, মারা গেলেন মুয়াজ্জিন শেখ ইব্রাহিম শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ভিডিওতে যমুনার সৌন্দর্য এইমাত্রঅন্যান্য শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ভিডিওতে যমুনার সৌন্দর্য নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল পুলিশ এইমাত্রঅন্যান্য নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল পুলিশ পে-স্কেল: কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন কাঠামো ও হার নির্ধারণ এইমাত্রঅন্যান্য পে-স্কেল: কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন কাঠামো ও হার নির্ধারণ কুমিল্লায় মা-ভাতিজিকে হত্যা, ভাবিকে কুপিয়ে আহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজিকে হত্যা, ভাবিকে কুপিয়ে আহত ইয়েমেনে তুমুল সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহতের দাবি এইমাত্রঅন্যান্য ইয়েমেনে তুমুল সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহতের দাবি ভারতের ভিসা নিয়ে উপহাইকমিশনারের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারতের ভিসা নিয়ে উপহাইকমিশনারের নতুন বার্তা
অন্যান্য

ইউপি ভোট পিছিয়ে জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা ইসির

প্রতিবেদক:
ইউপি ভোট পিছিয়ে জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা ইসির

বিভিন্ন পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেটি বিবেচনায় নিয়ে নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন পরিকল্পনা থেকে সরে এসে জানুয়ারিতে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে নভেম্বর- ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা কথা আমাদেরকে বলা হয়েছে। সে অনুযায়ী পরীক্ষা ও শিক্ষা কার্যক্রমের কথা চিন্তা করে আমরা জানুয়ারিতে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান,নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা। সেই সময় ভোটকেন্দ্র ও শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে তখন ভোট করা সম্ভব হচ্ছে না। তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি।

দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ আছে। এর মধ্যে চলতি বছরে নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি ইউপি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে ভোট উপযোগী হবে। এছাড়া দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী হয়েছে। আইনি জটিলতায় ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়। এদিকে নতুন ৫টিসহ দেশে মোট উপজেলা ৫০০টি। সবগুলোই নির্বাচন উপযোগী। নতুন করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।

অন্যদিকে নতুন করে সৃষ্টি হওয়া বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি রয়েছে। বর্তমানে সবগুলোই নির্বাচন উপযোগী। ইউপি বাদে অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে।