মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ এইমাত্রঅন্যান্য বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ শ্যামনগরে এমপি নজরুলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পুত্তলিকা দাহ এইমাত্রঅন্যান্য শ্যামনগরে এমপি নজরুলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পুত্তলিকা দাহ এমপি নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন এইমাত্রঅন্যান্য এমপি নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন নজরুলের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া: ‘তিনি জামায়াতের কেউ নন’ এইমাত্রঅন্যান্য নজরুলের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া: ‘তিনি জামায়াতের কেউ নন’ বাউফলে স্কুলে ডিমের গরম পানিতে ঝলসে গেল শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য বাউফলে স্কুলে ডিমের গরম পানিতে ঝলসে গেল শিক্ষার্থী গুরুদাসপুরে গ্রামপুলিশের পোষাকসহ বিভিন্ন উপকরণ পেলেন অস্বচ্ছলরা এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে গ্রামপুলিশের পোষাকসহ বিভিন্ন উপকরণ পেলেন অস্বচ্ছলরা নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর নেপথ্যে শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা এইমাত্রঅন্যান্য নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর নেপথ্যে শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা
অন্যান্য

পে-স্কেল: কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন কাঠামো ও হার নির্ধারণ

প্রতিবেদক:
পে-স্কেল: কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন কাঠামো ও হার নির্ধারণ

নতুন পে-স্কেলে শুধু কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাই নয়, অবসরভোগীদের পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি।

নতুন কাঠামো অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত বিবেচনায় নেওয়া হবে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

পাঁচ বছর চাকরিকালে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। চাকরিকাল বাড়ার সঙ্গে এই হারও বাড়বে। ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে। ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে পেনশনের হার হবে মূল বেতনের ৯০ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া নিট পেনশনকে ভিত্তি করে নতুন হারে বৃদ্ধির হিসাব করা হবে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে।

তবে নতুন কাঠামোয় সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। ফলে ৯ হাজার টাকা নিট পেনশন পাওয়া কেউ নতুন হিসাবে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। অন্যদিকে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া অবসরভোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৭০ হাজার ২০০ টাকা।

বর্তমানে কোনো অবসরভোগী ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পেয়ে থাকলে ১ জুলাই ২০২৭ পর্যন্ত তার বিদ্যমান নিট পেনশন বহাল থাকবে।

অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ অবসরভোগীদের পেনশন ও অবসরকালীন সুবিধার নতুন এই কাঠামো নির্ধারণ করা হয়েছে।