মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস এইমাত্রঅন্যান্য ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় এইমাত্রঅন্যান্য তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক, খালি করা হলো ক্রাইসলার বিল্ডিং এইমাত্রঅন্যান্য জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক, খালি করা হলো ক্রাইসলার বিল্ডিং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ এইমাত্রঅন্যান্য প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
অন্যান্য

জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

প্রতিবেদক:
জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘খুব ভালো’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছে। খুব শিগগিরই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিউইয়র্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের কারণে উপসাগর বর্তমানে অন্যতম বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির দীর্ঘস্থায়ী সমাধানে কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক অনুষ্ঠিত হলো। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, সামনে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।