মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

‘স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করবে যুব আন্দোলন’

প্রতিবেদক:
‘স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করবে যুব আন্দোলন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর এটি প্রমাণিত হয়েছে যে, ইসলামের লেবেল লাগিয়ে যারা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদেশের আদর্শিক যুবকদের অনুপ্রেরণার নাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকীর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে কনভেনশনটি অনুষ্ঠিত হয়।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহর ওয়াদা রয়েছে, মুমিন হলে তোমরাই বিজয়ী হবে। তাই মুমিনের গুণাবলি অর্জনে সাধনা চালিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জে যুব আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুল হত্যার বিচারসহ সকল হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলার আহ্বান জানান তিনি।

কনভেনশনে ইসলামী যুব আন্দোলনের চলমান কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতী মানসুর আহমদ সাকীকে সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদকে সহ-সভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করা হয়।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জানবাজি রেখে যুব আন্দোলনের কর্মীরা কাজ করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণে প্রত্যেক কর্মীকে প্রস্তুত থাকতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াসে ইসলামী যুব আন্দোলনকে এগিয়ে যেতে হবে। আত্মার পরিশুদ্ধি ছাড়া রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা এলে ইসলামের উপকার হবে না। বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে এক কোটি যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তারা যুবশক্তিকে চাঁদাবাজি ও সন্ত্রাসে ব্যবহার করছে। রাষ্ট্র ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজ করছে। সরকার যদি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দিতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি ধসে পড়বে।

কনভেনশনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।