মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

রাড্ডা এমসিএইচ ভাঙচুর: পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

প্রতিবেদক:
রাড্ডা এমসিএইচ ভাঙচুর: পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনার সময় পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থলের কাছেই থানা থাকা সত্ত্বেও ভাঙচুর ঠেকানো গেল না কেন—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটি গভীর রাতে ঘটেছে। পুলিশ খবর পাওয়ার পর সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবারই কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, তার কাছে মনে হয়েছে, আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে এভাবে ভাঙচুর করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় নিয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে ধারণা করছেন তিনি।

ঘটনার পরপরই মিরপুর বিভাগের উপ-কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলায় নাম উল্লেখ থাকা আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা মত বিবেচনা করবে না; অপরাধীকে আইনের আওতায় আনাই তাদের লক্ষ্য। কোনো ধরনের বেআইনি কার্যক্রম বা দখল কেউ করতে পারবে না। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।