মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ  এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ  বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের এইমাত্রঅন্যান্য বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের ‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলাম খানের এইমাত্রঅন্যান্য ‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলাম খানের ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন এইমাত্রঅন্যান্য ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
অন্যান্য

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাস জব্দ

প্রতিবেদক:
জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাস জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট–হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।