মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

বামনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

প্রতিবেদক:
বামনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরগুনার বামনা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর তিনটার দিকে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনায় উপস্থিত থেকে এবং দেশের অন্যান্য জেলার সঙ্গে বামনা উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশফাক, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকাহাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক এস এম বদরুল আলম, জাতীয় সংসদের চীফ হুই আলহাজ্ব নুরুল ইসলাম মনি’র প্রতিনিধি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফ,

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান,রিপোটার্স ক্লাব,বরগুনা সভাপতি তরিকুল ইসলাম রতন,বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে নারী, কৃষক, ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কৃষকদের সরকারি সেবা ও কৃষি উপকরণ সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।