মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিটের উদ্বোধন

প্রতিবেদক:
সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিটের উদ্বোধন

সাইবার অপরাধ দমন ও ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত ইউনিটটির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটে মোট ৪ হাজার ৫৯২ জন জনবল থাকবে। আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইউনিটটি সাইবার অপরাধ মোকাবিলায় কাজ করবে।

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যেই বিশেষায়িত এই ইউনিট গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের পাশাপাশি দেশের সব থানার কর্মকর্তারাও সাইবার অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন। প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্ত, তদন্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, সাইবার আইন বা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেন কোনো গণমাধ্যম হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখা হবে।

সংশ্লিষ্টরা জানান, সাইবার অপরাধের বিস্তার ও ধরন বিবেচনায় পুলিশের বিশেষায়িত সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ইউনিটটি কাজ করবে। প্রযুক্তিগত দক্ষতা, আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করা হবে।