মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

শার্শায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক:
শার্শায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলায় তৃণমূল আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ও বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, যশোর জেলার শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মৃত মতলেবের ছেলে নজরুল ইসলাম (৬০), কায়বা ইউনিয়নের দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৬০)।

পুলিশের দাবি, গ্রেপ্তার নজরুল ইসলাম শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বুধবার রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন। এরপর বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে জসিম উদ্দিনকে এবং সকাল ৬টা ৫০ মিনিটে শার্শার যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা মোড় বাজার এলাকা থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ওসি শামিমুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার (১ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।