যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক
যশোরের বাঘারপাড়ায় নাশকতা মামলায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের জহুরুল ইসলাম বিপুলের ছেলে বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি রইচ ইসলাম লাবিব ও শহরের ষষ্ঠীতলা এলাকার রফিক গাজীর ছেলে রানা আহমেদ সোহাগ
পুলিশ জানায়, বুধবার রাতে নিজ বাড়ি থেকে সোহাগকে আটক করা হয়। গত বছরের ১৩ নভেম্বর উপশহর এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মামলায় তাকে আটক করা হয়।
বাঘারপাড়ায় নাশকতা মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি লাবিবকে বুধবার রাতে ঘোপ জেল রোড এলাকা থেকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিচারক দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
