মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:
শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’-এমন শ্লোগানে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে।

এ উপলক্ষে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহীন শিক্ষা পরিবারের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক মলয় চাকী, শিক্ষক আবু তারেক, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির, চ্যানেল আইর শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ।

এসময় মানবাধিকারকর্মী নাজমুল হোসাইন, যুব সংগঠক শুভংকর সাহা, সাংবাদিক শান্ত রায়সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমি, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতরা চ্যানেল আই’র সংবাদ সহ বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান এবং সৃজনশীল কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান। এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেন।