মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

খাগড়াছড়িতে ২৩০০ কৃষক পেলেন 'কৃষক কার্ড', ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
খাগড়াছড়িতে ২৩০০ কৃষক পেলেন 'কৃষক কার্ড', ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির দীঘিনালায় প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিতে দুই হাজার তিনশত কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

​দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা কার্যক্রমের প্রথম পর্যায়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির ৯টি উপজেলার মোট ১২ হাজার ৯১৬ জন কৃষককে এই কার্ডের আওতায় আনা হচ্ছে।

​কৃষক কার্ড বিতরণের পাশাপাশি আজই উদ্বোধনী দিনে সুবিধাভোগী প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাঠপর্যায়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত উপস্থিত কৃষকদের হাতে এই কার্ড এবং আর্থিক অনুদান তুলে দেন।

​অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ দীঘিনালা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​কৃষি কর্মকর্তারা জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে পরবর্তীতে সরকারি বিভিন্ন প্রণোদনা, বীজ ও সার সরাসরি কৃষকদের দ্বারে পৌঁছে দেওয়া সহজ হবে, যা পার্বত্যাঞ্চলের কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।