মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বরকত উল্যাহ বুলু

প্রতিবেদক:
ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বরকত উল্যাহ বুলু

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতদের বিভিন্ন ভাতা মিলিয়ে এক লাখের বেশি কার্ড প্রদান করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে থাকবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার পথ সুগম হবে।

এছাড়াও তিনি আরোও বলেন, রাষ্ট্রের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যােগ নিয়েছে। কার্ডভিত্তিক ব্যবস্থার মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংরক্ষণ ও যাচাই সহজ হবে। একই সঙ্গে সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর সুযোগ তৈরি হবে। দেশের সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য অধিকার ও সরকারি সহায়তা সহজে পান, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যােগ নিয়েছেন।সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজীতে উপস্থিত থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শেষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সভাকক্ষে উপস্থিত থেকে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।তিনি আরও বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে এবং যারা ধর্মের অপব্যাখ্যা দেয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান, ওসি শামসুজ্জামান, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।