মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

যশোরে কৃষকের লাশ উদ্ধার,পরিবারের অভিযোগ হত্যা

প্রতিবেদক:
যশোরে কৃষকের লাশ উদ্ধার,পরিবারের অভিযোগ হত্যা

যশোরের অভয়নগরের মরিচা গ্রামে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক কৃষকের লাম উদ্ধার হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের জামাতা আবু তুহা। নিহত আব্দুল মালেক শেখ মরিচা গ্রামের ধলু মিয়ার ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জমিতে যাওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। রাত ১০টার দিকে তার স্ত্রী বাড়ির পাশে ভ্যানটি দেখতে পান। তবে স্বামীকে না পেয়ে পরিবারের লাকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১২টার দিকে পাশের একটি বাড়িতে গিয়ে জানতে পারেন, আব্দুল মালেক সেখানে গিয়েছিলেন এবং পরে বের হয়ে গেছেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জামাতা আবু তুহা জানান, সকালে সাড়ে ৯টার দিকে তার শাশুড়ি ফোন করে স্বামীর নিখোঁজ থাকার বিষয়টি তাদের জানান। পরে বাড়ির পাশের একটি সুপারি বাগানে আব্দুল মালেকের মরদেহ পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। লাশের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন আবু তুহা।