মূল লেখায় যান
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম এইমাত্রঅন্যান্য ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় এইমাত্রঅন্যান্য চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩
অন্যান্য

পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রতিবেদক:
পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর মহানগরের গাছা থানার ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ডেগেরচালা এলাকার মেট্টিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পাঁচ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। বিকেল সোয়া ৪টা পর্যন্ত নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

তিনি জানান, আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।