মূল লেখায় যান
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম এইমাত্রঅন্যান্য ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় এইমাত্রঅন্যান্য চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩
অন্যান্য

মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রতিবেদক:
মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

স্বপ্ন যখন বড়, তখন প্রয়োজন এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান-যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি তৈরি হয় নেতৃত্ব, দক্ষতা এবং আত্মবিশ্বাস। রাজধানীর প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি- মানসম্মত উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের এক বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীরা অর্জন করে সময়োপযোগী জ্ঞান, বাস্তবমুখী দক্ষতা এবং কর্মজীবনে সফল হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে- বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, এলএলবি, ইংরেজি এবং অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।

গ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে- এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনোমিকসে মাস্টার্সসহ বিভিন্ন যুগোপযোগী প্রোগ্রাম। শিক্ষার্থীদের Higher Studies in Foreign Universities, Mobility, Exchange, Joint Research & International Internship এর সুযোগ করে দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি MoU করেছে World এর top ranked Curtin University, Jesselton University, APU, KLUST সহ বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ।

এখানে রয়েছে অত্যাধুনিক ল্যাব, কম্পিউটার ও ডেটা অ্যানালিটিকস ল্যাব, স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন ল্যাব, এন্ট্রাপ্রেনারশিপ হাব এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। নিয়মিত সহশিক্ষা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, গবেষণা, কনফারেন্স এবং জার্নালে অংশগ্রহণের সুযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যোগ করে নতুন মাত্রা। শুধু ডিগ্রি অর্জন নয়-শিক্ষার্থীদের সফল কর্মজীবনের জন্য রয়েছে ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, জব ফেয়ার, করপোরেট নেটওয়ার্কিং এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক আধুনিক কারিকুলাম।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মেধাবী গ্র্যাজুয়েটরা আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকতা, গবেষণা, প্রকৌশল, ব্যাংকিং, প্রযুক্তি এবং করপোরেট খাতে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের অর্জনই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মানসম্মত শিক্ষা ও সফলতার উজ্জ্বল প্রতিফলন।

মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে ফলাফলভিত্তিক সর্বোচ্চ শতভাগ পর্যন্ত টিউশন ফি ওয়েভারের সুযোগ রয়েছে। এছাড়া আদিবাসী শিক্ষার্থী, গ্রুপ অ্যাডমিশন এবং একই পরিবারের ভাই-বোন বা স্বামী-স্ত্রীর জন্য রয়েছে বিশেষ ওয়েভার সুবিধা। নির্ধারিত শর্তে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধাও।

দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে নারী হোস্টেল এবং বিস্তৃত পরিবহনসেবা। যাত্রাবাড়ী, খিলগাঁও, রামপুরা, গাজীপুর, টঙ্গী, উত্তরা, আজিমপুর, ধানমন্ডি ও মিরপুরসহ রাজধানী এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনব্যবস্থা শিক্ষার্থীদের যাতায়াতকে করেছে আরও সহজ ও নিরাপদ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে-প্রতিটি শিক্ষার্থীর মাঝেই রয়েছে পৃথিবীকে বদলে দেওয়ার অসীম সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক শিক্ষা, উপযুক্ত পরিবেশ এবং সামনে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আপনার মেধা, স্বপ্ন এবং সম্ভাবনাকে সফল ভবিষ্যতে রূপ দিতে আজই বেছে নিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

ফল ২০২৬ সেমিস্টারে এডমিশন ফেস্ট চলছে। এ সময় ভর্তি ফির উপর ৭৫% ডিসকাউন্ট এবং টিউশন ফি-তে এডমিশন ফেস্ট উপলক্ষ্যে ১০% ওয়েভারসহ সর্বোচ্চ ১০০% পর্যন্ত মেধার ভিত্তিতে স্কলারশীপ চলছে।

বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা যোগাযোগ করুন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসে।