মূল লেখায় যান
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম এইমাত্রঅন্যান্য ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় এইমাত্রঅন্যান্য চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩
অন্যান্য

নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের লরি ট্রাক আটক করে চাঁদা আদায়

প্রতিবেদক:
নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের লরি ট্রাক আটক করে চাঁদা আদায়

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় চাঁদাবাজির ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে বিভিন্ন রকম পোস্ট ভাইরাল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ১১ টার সময়ে একটি লরি ট্রাক ট্রান্সফরমার ও বিদ্যূতের সরঞ্জাম নিয়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাওয়ার পথে বাজার সৈয়দ পুর টু জগন্নাথপুর সড়কের রায়ঘর মসজিদের কাছে লরিটি আটক করেন দিলওয়ার, মোহন ও জিলাদসহ কয়েক জন যুবক।

প্রথমে তারা বলেন, এতো বড় লরি ট্রাক অনুমতি ছাড়া এই সড়কের মধ্যে কেন প্রবেশ করেছে। তারা প্রথমে সড়ক বন্ধ করে দেন। এসময় উভয় পাশে যান বাহন আটকে দীর্ঘ লাইন সৃষ্টি হয়। পরবর্তীতে তারা ঐ লরি ট্রাকটি রাত ১২ টার দিকে ছেড়ে দেন। এর পরই কয়েকটি ভিডিও এবং ফেসবুক পোস্ট ভাইরাল হয়। এতে দাবি করা করা হয় কোম্পানির গাড়ি আটক করে লক্ষ টাকা চাঁদাবাজি হয়েছে। এবিষয়ে নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের দিলওয়ার, মোহন ও চৈতন্যপুর গ্রামের জিলাদ মিয়া, রায়ঘর এলাকার জিন্নুর, সেলিম মিয়ার নাম উল্লেখ করা হয়। কয়েকটি ফেসবুক আইডিতে এদর নাম দিয়ে পোস্ট করা হয় ।

এবিষয়ে কথা হয় রায়ঘর গ্রামের জিল্লুর নুর বলেন, আমরা গতকাল রাতে রায়ঘর মসজিদের সামনে আমরা কয়েকজন একটি দোকানে বসা ছিলাম। তখন পিটুয়া গ্রামের কয়েক জন যুবক এসে লরি ট্রাক আটক করেন। পরে বিষয়টি যারা গাড়ি আটক করেন তারা হলেন, দিরওয়ার, মোহন ও জিলাদ। এসময় ১০ নাম্বারে সেলিম এসে বিষয়টি আপোষে মিমাংসা করার কথা বলে নতুন বাজার নিয়ে যায়। সেখানে কিভাবে শেষ হয়েছে জানিনা, সেখান থেকে এসে দিলওয়ার গংরা গাড়ি ছেড়ে দেয় ।

রায়ঘর গ্রামের যুবক ইউসুফ বলেন, ৫নং আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের দিলওয়ার, জিলাদ ও মোহন প্রথমে গাড়ি আটক করেন। তারা এখানে আটক করার পর সেলিম তাদেরকে আপোষে মীমাংসা করার কথা বলে নিয়ে যায়। সেখান থেকে এসে তারা গাড়ি ছেড়ে দেয়।

এবিষয়ে মোঃ সেলিম আহমদ বলেন, লরি ট্রাক আটক করে চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, গ্যাস ফিল্ডের গাড়ি আটক করে চাঁদাবাজি সংগঠিত হয়েছে এটাই সত্য। কে চাঁদাবাজি করেছে এবিষয়ে বলেন, রোড আটক ছিল, পুলিশ আসার পর ছেড়ে দেয়া হয়। চাঁদাবাজির ঘটনাটি রায়ঘর আব্দুর রহমান এর বাড়ি পাশে গ্যাস ফিল্ডের গাড়ি আটক করে চাঁদাবাজি করেছে এটাই সত্য, এখন এক লাখ না ৬০ হাজার বলতে পারছি না, তবে সঠিক জিনিস বলতে পারবেন রায়ঘর গ্রামের জিল্লুর নুর।

এবিষয়ে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ সুরনজিত তালুকদার বলেন, খবর পেয়ে জিয়াপুর গিয়ে ছিলাম, সেখানে গিয়ে শুনিছি, বিবিয়ানা গ্যাস ফিল্ডের গাড়ি ও বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি লরি ট্রাক আটক করে সৈয়দ পুর বাজার এলাকার কিছু যুবক তাদের গাড়ি আটক চাঁদাদাবি করে। পরে আমরা কাউকে পাইনি। আমাদের কথা হলো তোমরা পুলিশ কে না জানিয়ে এসব দেয়ার কি দরকার। পরে তারা চাঁদাবাজির নাম ঠিকানা বলতে পারেনি।