মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

ভারতে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক: বাংলা ব্রিফ
ভারতে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এক হিন্দু ধর্মীয় প্রচারক মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলে তা সমর্থন করেন রাজ্যের বিজেপি বিধায়ক নিতেশ রানা। এর জেরে বিশ্বের মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফুঁসে ওঠে এবং প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়।

আরও পড়ুনঃ মহানবী (সাঃ) কে অবমাননা; হাজারো মুসলিমের মুম্বাই অভিমুখে লংমার্চ

আর তাদের ডাকে সাড়া দিয়ে আজ ঢাকার সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের শিক্ষার্থীরা একটি বিশাল প্রতিবাদী মিছিলের আয়োজন করে। মিছিলটি ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়। শিক্ষার্থীরা মহারাষ্ট্রের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে ন্যায়বিচারের দাবি তোলেন।

ভারতে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মহারাষ্ট্রের হিন্দু ধর্মীয় প্রচারক ও বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। শিক্ষার্থীরা দাবি করেন, এই ধরনের ধর্মীয় অবমাননা কোনোভাবেই সহ্য করা যাবে না এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি যানাই। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর তারা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে, অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আবার মিছিল নিয়ে ইন্সটিটিউট ক্যাম্পাসে ফিরে যায়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ভারতে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের শিক্ষার্থীরা তাদের বিক্ষোভের মাধ্যমে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাই।

শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল মহারাষ্ট্রের ঘটনায় বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে, তারই একটি অংশ।