মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে অংশ নিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

প্রতিবেদক:
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে অংশ নিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

ভারতের ভোটার তালিকায় নাম বাদ দেয়ার অভিযোগ নিজে জনগণ  অসন্তোষ প্রকাশ করছে। দেশটির বিভিন্ন স্থানে আন্দোলন চলমান। আর এবার তারই অংশ হলেন  ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ। বেঙ্গালুরুতে ‘পিপলস ট্রাইব্যুনাল’ বা ‘জনতার আদালত’ কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা। এর পরই হবে অভিনব ‘চপ্পল’ প্রতিবাদ।

ককক্রোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও সহ-আহ্বায়ক আশুতোষ রানকার উদ্যোগে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের সময় অনেকের নাম ভুলভাবে বাদ দেয়া হয়েছে এমন অভিযোগ তুলেছে আয়োজকরা। 
সেই অভিযোগগুলো সরাসরি শুনতেই ‘পিপলস ট্রাইব্যুনাল’-এর আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে এমন মানুষ এই কর্মসূচিতে আসবেন, যারা এসআরআই-এর সময় ভোটার তালিকা থেকে নিজেদের নাম বাদ পড়ার অভিযোগ করেছেন। তাদের বক্তব্য শোনা হবে এবং বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হবে।

তবে এখানেই শেষ নয়। ‘পিপলস ট্রাইব্যুনাল’-এর পরেই হবে ‘চপ্পল প্রতিবাদ’। আয়োজক আশুতোষ রানকা জানিয়েছেন, নারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই অভিনব প্রতিবাদের আয়োজন। প্রকাশ রাজও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, এই লড়াই মূলত গণতন্ত্র রক্ষার লড়াই।

এর আগে বুধবার (৮ অক্টোবর)  রাতে ধ্রুব রাঠি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনিও বলেন, গণতন্ত্র রক্ষার জন্যই এই লড়াই। এদিকে বেঙ্গালুরুর কর্মসূচির পর দিল্লিতেও প্রতিবাদের ঘোষণা দিয়েছেন ধ্রুব রাঠি। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আরও একটি প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

বেঙ্গালুরুর কর্মসূচির আগে আয়োজকদের চমক নিয়েও তৈরি হয়েছিল কৌতূহল। শেষ পর্যন্ত সেই চমক হিসেবে সামনে এলেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ যা ঘিরে কর্মসূচিটি আরও বেশি আলোচনায় এসেছে।