মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের সমাজে আশ্রয় প্রশয় না দেওয়ায় আহ্বান জনপ্রশাসন সচিব কামরুজ্জামানের

প্রতিবেদক:
মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের সমাজে আশ্রয় প্রশয় না দেওয়ায় আহ্বান জনপ্রশাসন সচিব কামরুজ্জামানের

মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের সমাজে আশ্রয় প্রশয় না দেওয়ায় আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো: কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ। মাদকের ভয়াবহ বিস্তার আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সমাজের জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও।

অন্যদিকে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের জড়িয়ে পড়ার কারণে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে।কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে প্রয়োজন পরিবারে পর্যাপ্ত সময় দেওয়া, সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নবীনবরণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে।শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারী কলেজে অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

নোয়াখালী সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম,পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিনসহ প্রমুখ।