মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

ঢাবিতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, হলের সদস্য সচিবসহ আহত ৪

প্রতিবেদক:
ঢাবিতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, হলের সদস্য সচিবসহ আহত ৪

মোটরসাইকেল নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের দুই হলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে মাস্টারদা সূর্যসেন হল ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রমজান আলী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, একই হলের সদস্য সাইফ আলী শিথিল এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ।

ঘটনার সূত্রপাত গত ৫ অক্টোবর বিকেলে। ওই দিন সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মাহফুজ সৌরভের মোটরসাইকেলের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সৌরভ তাকে কয়েকবার চড় মারেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন ৬ অক্টোবর তারেক ও তার কয়েকজন বন্ধু সৌরভকে রাস্তায় পেয়ে আগের দিনের ঘটনা নিয়ে জানতে চান। এ সময় সৌরভ মোটরসাইকেলটি রেখে দৌড়ে চলে যান বলে জানা গেছে। পরে সূর্যসেন হলের কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলটি নিজেদের হলে নিয়ে যান।

এরপর মোটরসাইকেলটি ফেরত দেওয়া এবং আগের দিনের ঘটনা মীমাংসার জন্য বুধবার রাতে দুই হলের শিক্ষার্থীরা মল চত্বরে বৈঠকে বসেন। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিব অভিযোগ করেন, মীমাংসার সময় সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওনের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন লিওন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনাটি নিয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।