মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

সংঘাত বাড়ায় রিয়াদে বিস্ফোরণের শব্দ, ফ্লাইটে বিঘ্ন

প্রতিবেদক:
সংঘাত বাড়ায় রিয়াদে বিস্ফোরণের শব্দ, ফ্লাইটে বিঘ্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলা আরও জোরালো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

হুতিদের দাবি, রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের আকাশপথ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়। নিরাপত্তার কারণে রাজধানীর কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়। কিছু কূটনীতিকও নিরাপত্তা সতর্কতা পাওয়ার কথা জানিয়েছেন।

এ ছাড়া রিয়াদের কয়েকটি স্কুল অভিভাবকদের সন্তানদের নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। তবে এসব সতর্কতার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। তবে এসব হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

২০২২ সালে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর সংঘাত তুলনামূলকভাবে কম থাকলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে আবারও লড়াই তীব্র হয়েছে। লোহিত সাগরের উপকূলীয় বেশ কিছু এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছেও গোষ্ঠীটির অবস্থান শক্তিশালী হয়েছে।

হুতিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। তবে সংঘাতের বিভিন্ন ফ্রন্টে হুতিরাও অগ্রগতি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজকে ঘিরে ফেলেছে তারা।

এদিকে সৌদি আরবকে সহায়তায় তুরস্ক ও পাকিস্তান এগিয়ে এসেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তুরস্ক প্রতিরক্ষামূলক ও প্রযুক্তিগত সহায়তার কথা জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সৌদি সীমান্ত সুরক্ষায় সেনা মোতায়েনের পাশাপাশি ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে জানা গেছে।

সৌদি আরবকে সামরিক সহায়তার বিভিন্ন বিকল্প বিবেচনা করছে সিরিয়াও। তবে দামেস্ক জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনই বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনের মানবিক পরিস্থিতিও দ্রুত অবনতি হচ্ছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।