মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

প্রতিবেদক:
রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

রাজবাড়ী‌তে নি‌খোঁ‌জের ৪ দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) না‌মে এক কলেজ ছাত্রের পেট কাঁটা বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্পতিবার (৮ অ‌ক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদ‌র উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এক‌টি মেহগনি বাগানের মধ্যে ডোবা থে‌কে তার মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত সোমবার ৫ অ‌ক্টোবর বি‌কেল ৩ টার দি‌কে বাসা থেকে বের হয়ে নি‌খোঁজ হয় রোহান। নি‌হত চৌধুরী ফুয়াদ হাসান রোহান রাজবাড়ী সরকারী টেক‌নিক‌্যাল স্কুল এন্ড ক‌লে‌জের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছি‌লেন।

রোহান রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়‌নের সাবেক চেয়ারম্যান বিএন‌পি নেতা মোঃ রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই ।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এক‌টি মেহগনি বাগা‌নের মধ্যর ডোবা‌ থে‌কে ‌রোহা‌নের বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার ক‌রা হয়।

এ বিষয় নি‌য়ে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। আশা কর‌ছেন দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এর কারণ উদঘাটন কর‌তে পার‌বেন। ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।