মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
অন্যান্য

আজ থেকে সারাদেশে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

প্রতিবেদক:
আজ থেকে সারাদেশে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার থেকে টানা চারদিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এ সময়ে কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমদানি করা এলএনজি থেকে সরবরাহ হচ্ছে প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট।

মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ও দেশীয় প্রতিষ্ঠান সামিট এলএনজির ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্যে সামিট এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হচ্ছে নভেম্বরের শুরুতে। শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে আরও দুই দিন ধরে চলবে এ কার্যক্রম।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব জানান, রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমবে। তবে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তিনি আরও জানান, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার থেকে শনিবার পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকার বিষয়টি জানিয়েছিল পেট্রোবাংলা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবর ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কি না, জানতে চাইলে মো. শোয়েব বলেন, গ্যাস লাইনে সরবরাহ স্বাভাবিকভাবে ফিরে না আসা পর্যন্ত কাজ শেষ হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন।