মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ এইমাত্রঅন্যান্য আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ২ মুসলিম মার্কিন কংগ্রেস সদস্যের জয় এইমাত্রঅন্যান্য ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ২ মুসলিম মার্কিন কংগ্রেস সদস্যের জয় ‘গোয়েন্দা তথ্য সঠিক, দুই দল এক হয়েছে’, তারেকের ভিডিও শেয়ার করে মাসুদ সাঈদী এইমাত্রঅন্যান্য ‘গোয়েন্দা তথ্য সঠিক, দুই দল এক হয়েছে’, তারেকের ভিডিও শেয়ার করে মাসুদ সাঈদী কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প নড়াইলে সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন এইমাত্রঅন্যান্য নড়াইলে সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন শ্রমিক বিক্ষোভে ওসিসহ আহত বেশ কয়েকজন, সংঘর্ষে উত্তপ্ত সাভার এইমাত্রঅন্যান্য শ্রমিক বিক্ষোভে ওসিসহ আহত বেশ কয়েকজন, সংঘর্ষে উত্তপ্ত সাভার পোশাক শিল্পের মজুরি নির্ধারণ বোর্ডের প্রথম সভা চলছে এইমাত্রঅন্যান্য পোশাক শিল্পের মজুরি নির্ধারণ বোর্ডের প্রথম সভা চলছে
অন্যান্য

টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

প্রতিবেদক:
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও নজরদারির সুবিধা দেবে টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ ৪জি সৌরবিদ্যুৎ ব্যাটারি ক্যামেরা।

বাংলাদেশের বাজারে টিয়ান্ডির এই ক্যামেরাটি নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। সৌরশক্তি, বিল্ট-ইন ব্যাটারি, ৪জি সংযোগ এবং স্মার্ট নজরদারি প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ক্যামেরাটি দূরবর্তী ও বিদ্যুৎ-সীমিত স্থানের নিরাপত্তার জন্য একটি কার্যকর সমাধান।

এই ক্যামেরাটিতে রয়েছে দুটি ৩ মেগাপিক্সেল লেন্স, যার একটি ফিক্সড লেন্স এবং অপর লেন্স দিয়ে চতুর্দিকের দৃশ্য ধারণে সক্ষম। ২৩০৪×১২৯৬ রেজল্যুশনে ২০এফপিএস ভিডিও, প্যান-টিল্ট, ৮× ডিজিটাল জুম, অটো-ট্র্যাকিং এবং মানব ও যানবাহন শনাক্তকরণ সুবিধা যা নজরদারি আরও কার্যকর করে। কালার ম্যাকার প্রযুক্তি, ৩০ মিটার পর্যন্ত ইনফ্রারেড নাইট ভিশন, ২০ মিটার হোয়াইট লাইট, লাল-নীল সতর্কতামূলক আলো এবং বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকারের দ্বিমুখী অডিও সুবিধা দিন-রাত নিরাপত্তা পর্যবেক্ষণে সহায়তা করে।

এছাড়াও ক্যামেরাটিতে ১০,৪০০মিলিএম্পিয়ার-ঘন্টা ব্যাটারি ও ৭.৬ ওয়াট বা তার বেশি ক্ষমতার ইটিএফই সোলার প্যানেল বিদ্যমান। নির্মাতার পরীক্ষাগার-তথ্য অনুযায়ী, সুপার পাওয়ার-সেভিং মোডে ব্যাটারি সর্বোচ্চ ৩৫ দিন এবং ইন্টেলিজেন্ট এঅভি মোডে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত চলতে পারে । ৪জি এলটিই সংযোগ ও ইজিলাইভ প্লাস অ্যাপের মাধ্যমে দূর থেকে নজরদারি, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি স্টোরেজ এবং এস+২৬৫ ও এইচ.২৬৫ ভিডিও কমপ্রেশন সুবিধা রয়েছে। আইপি৬৫ সুরক্ষা ক্যামেরাটিকে বাইরের পরিবেশে ব্যবহারের উপযোগী করে তোলে।

সৌরশক্তিচালিত কার্যকর নকশা, দ্বৈত লেন্স, স্মার্ট শনাক্তকরণ, নাইট ভিশন ও ৪জি সংযোগের সমন্বয়ে টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ দূরবর্তী বাড়ি, কৃষি খামার, নির্মাণ প্রকল্প, গুদাম এবং প্রচলিত নেটওয়ার্কবিহীন স্থানের নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা যায়। ক্যামেরাটিতে রয়েছে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং টিয়ান্ডির প্রোডাক্ট কিনার আগে অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের অথোরাইজড স্টিকার দেখে কিনুন। পণ্যের মূল্য ও বিস্তারিত তথ্য জানতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ ব্রাঞ্চ এবং পার্টনার হাউসগুলোর সাথে যোগাযোগ করুন।