মূল লেখায় যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: জামায়াত আমির বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ে মাইনর মেরামতে সীমাহীন দুর্নীতি, লাখ টাকা লোপাট এইমাত্রঅন্যান্য আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ে মাইনর মেরামতে সীমাহীন দুর্নীতি, লাখ টাকা লোপাট সেন্টমার্টিন রুটে শুরুতেই ভাড়া নৈরাজ্য! এইমাত্রঅন্যান্য সেন্টমার্টিন রুটে শুরুতেই ভাড়া নৈরাজ্য! শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিয়ে নতুন নির্দেশনা বিআরটিএর এইমাত্রঅন্যান্য ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিয়ে নতুন নির্দেশনা বিআরটিএর জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড এইমাত্রঅন্যান্য জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ এইমাত্রঅন্যান্য অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ
অন্যান্য

শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

প্রতিবেদক:
শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হওয়ার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর সময় মক্কেলের আর্থিক সামর্থ্য কিংবা দেওয়া ফির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত নয়। বরং ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’

পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক হওয়ার ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তাঁর মতে, কেবল অর্থের বিনিময়ে সব সময় আইনি সেবা দেওয়া যায় না। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আইনজীবীদের দায়িত্ব।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে অসচ্ছল মানুষের মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে হবে এবং লিগ্যাল এইডের মাধ্যমে তাঁদের আইনি সেবা দিতে হবে।

অনুষ্ঠানে আগামী প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তরুণরাই সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়ে তোলা সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।