মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের এইমাত্রঅন্যান্য টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা এইমাত্রঅন্যান্য মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২ রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায় এইমাত্রঅন্যান্য রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায় কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া
অন্যান্য

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

প্রতিবেদক:
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে ১০২৭ রান করেছে তারা।

প্রথম ইনিংসে ৫০৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ৫১৪ রান করে আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৫২৩ রান করে ড্র করে জিম্বাবুয়ে। 

দুই ইনিংসেই পাঁচশোর্ধ্ব রান করে রীতিমতো ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। এর আগে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো এক ম্যাচের দুই ইনিংসে পাঁচশ রান করতে পারেনি রোডেশিয়ানরা।

সিরিজের প্রথম টেস্টে দুই দল মিলে করেছে মোট ১ হাজার ৫৪১ রান! ব্যাটিং-বান্ধব এই উইকেটের পুরো ফায়দা তুলে দুই দলের অন্তত ছয়জন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ক্রেইগ এরভিনের ঝুলিতে এসেছে দারুণ এক ডাবল সেঞ্চুরি। 

এমন মরা উইকেটে আফগানিস্তানকে দ্রুত অলআউট করে জয়ের নাগাল পাওয়া জিম্বাবুয়ের জন্য প্রায় অসম্ভব ছিল। তাই কোনো ঝুঁকি না নিয়ে কোচ ব্রায়ান বেনেট কৌশল পাল্টান। চার দিন পরই যেখানে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে, তার আগে আফগান বোলার ও ফিল্ডারদের শারজার প্রচণ্ড গরমে আরও খানিকটা খাটিয়ে ক্লান্ত করে তোলার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

বিকেলের সেশনে ড্রিংকসের বিরতির পর শতকের মাইলফলক স্পর্শ করেন ক্রেগ আরভিন। মিসবাহ উল হকের পর দ্বিতীয় বয়োজ্যোষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। 

আফগান অধিনায়ক যখন পার্ট-টাইম বোলারদের হাতে বল তুলে দিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে পঞ্চম উইকেটে ২৫৩ বলে ১৪০ রানের অনবদ্য জুটি গড়েন ক্রেগ আরভিন ও আনতুম নকভি।

নকভি আউট হওয়ার পর দ্রুত গতিতে রান তুলতে থাকেন ওয়েসলি মাধেভেরে, আর আরভিনও ইনিংসের শেষ দিকে আরও আগ্রাসী হয়ে ওঠেন। মাধেভেরে ফিফটি পূরণের পর সেঞ্চুরির কাছাকাছি এসে কিছুটা সতর্ক হয়ে খেললেও, আরভিন ২৭৯ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ২০৬ রানে অপরাজিত থাকেন। বিশেষ করে আব্দুল মালিকের এক ওভারে টানা তিন বলে একটি চার ও মিড-উকেটের ওপর দিয়ে দুটি ছক্কা হাঁকিয়ে তিনি নজর কাড়েন।

এই অর্জনের মাধ্যমে জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসের একমাত্র দল হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই পাঁচশ বা তার বেশি রান করার বিরল রেকর্ড গড়ে। একই সঙ্গে এটি টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের দলীয় সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও বটে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৫০৪ (টেইলর ১৩১, বেনেট ১২৮*) ও ৫২৩/৫ (আরভিন ২০৬*, মাধেভেরে ১০০*)

আফগানিস্তান: ৫১৪ (রহমত ১৭৩, রহমানউল্লাহ ১১৩, আতাল ১০৫)

ফলাফল: ম্যাচ ড্র।