মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের এইমাত্রঅন্যান্য টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা এইমাত্রঅন্যান্য মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২ রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায় এইমাত্রঅন্যান্য রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায় কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া
অন্যান্য

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

প্রতিবেদক:
শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়। অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বরের রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার মজুতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতো। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় এগুলো বিতরণ করা হবে।

এদিকে একসঙ্গে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দের ঘটনায় নাওডোবা বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খিচুড়িগুলোর প্রকৃত মালিকানা ও মজুতের উদ্দেশ্য নিশ্চিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।