মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন ‘বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, ব্যর্থ হতেও চাই না’ এইমাত্রঅন্যান্য ‘বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, ব্যর্থ হতেও চাই না’ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ওয়েঙ্গার এইমাত্রঅন্যান্য ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ওয়েঙ্গার ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায় এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায় ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা
অন্যান্য

‘বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, ব্যর্থ হতেও চাই না’

প্রতিবেদক:
‘বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, ব্যর্থ হতেও চাই না’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার ব্যর্থ হলে বিরোধী দল চুপ করে বসে থাকবে না। তবে সরকারের ব্যর্থতার দায়ও বিরোধী দল নিতে চায় না, নিজেরাও ব্যর্থ হতে চায় না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দাবি করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সংসদে স্পষ্ট বক্তব্য চান বিরোধীদলীয় নেতা।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর, বিভিন্ন থানার ফটক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর্মি গলফ ক্লাবের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে তরুণ সেনাসদস্যের প্রাণহানি, সাজেক ভ্যালিকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বিরোধী দলের কর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। এসব ঘটনার উল্লেখ করে প্রশ্ন রাখেন, ‘এগুলোর শেষ কোথায়?’

দেশে বিজিবি, এপিবিএন, র‍্যাব, পুলিশ ও আনসারসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও অপরাধ নিয়ন্ত্রণে তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ অপরাধীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলেও পরে কার্যকর ব্যবস্থা দেখা যায় না। এমনকি গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজও পাওয়া যায় না বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই যদি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরাই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদের অধিবেশন শুরু হওয়ার পর দুই দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। জনমনে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে সাম্প্রতিক কিছু আচরণের অভিযোগও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী বিরোধীদলীয় এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর মতো ভাষায় কথা বলেছেন। অন্যদিকে, এক সংসদ সদস্যকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে আবারও সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পরিবেশ ফিরে আসছে কি না, সেই প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতে বিরোধী দলের কার্যালয় সিলগালা করা এবং গণহারে মামলা দেওয়ার মতো পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া যাবে না।

জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের পর বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। এ সময় সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যের মধ্যেও বৈপরীত্য রয়েছে বলে সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, কেউ কেউ ফ্যাসিবাদের পক্ষে আসামিপক্ষের আইনজীবীর মতো সাফাই গাইছেন।

জাতীয় সংকট মোকাবিলায় সরকারকে অতীতের মতো সব পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান তৈরির আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার বিরোধী দলের সহযোগিতা চাইলে তারা আন্তরিকভাবে তা বিবেচনা করবে।

তবে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না।’ সরকার ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে, চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।