মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে এইমাত্রঅন্যান্য বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের এইমাত্রঅন্যান্য নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী এইমাত্রঅন্যান্য লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় এইমাত্রঅন্যান্য সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন এইমাত্রঅন্যান্য ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
অন্যান্য

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জয়পুরহাট, শুরু হলো শীতের আমেজ

প্রতিবেদক:
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জয়পুরহাট, শুরু হলো শীতের আমেজ

অগ্রহায়ণের শুরুতেই জয়পুরহাটে জেঁকে বসতে শুরু করেছে শীত। জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলেছে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর। ভোরের সোনালি রোদের সঙ্গে কুয়াশার লুকোচুরি আর চারপাশের স্নিগ্ধ সবুজ প্রকৃতি শীতের আগমনি বার্তা নিয়ে এসেছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছায়া রূপ চোখে পড়ে। ভোর থেকেই কনকনে হাওয়া ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ জানান দিচ্ছে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শরৎ-হেমন্ত, আর দুয়ারে কড়া নাড়ছে শীতকাল।

​ভোরের এই অপরূপ কুয়াশার রূপ মুগ্ধ করছে সাধারণ পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। সকালে অনেক জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে রোদ উঠলেও হিমেল বাতাসের সাথে সাথে বাড়ছে ঠান্ডার প্রকোপ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

​ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগবালাই থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই এখন থেকেই সবাইকে গরম কাপড় ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।