মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক এইমাত্রঅন্যান্য বগুড়ার শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান এইমাত্রঅন্যান্য রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে স্থানীয়রা                  এইমাত্রঅন্যান্য ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে স্থানীয়রা                  অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইমাত্রঅন্যান্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলবদলের বাজারে সবচেয়ে দামি গোলকিপার বার্সেলোনার জোয়ান গার্সিয়া এইমাত্রঅন্যান্য দলবদলের বাজারে সবচেয়ে দামি গোলকিপার বার্সেলোনার জোয়ান গার্সিয়া ‘ভারত এখন সম্পূর্ণ নতুন খেলা খেলছে’, জানালেন মোদি এইমাত্রঅন্যান্য ‘ভারত এখন সম্পূর্ণ নতুন খেলা খেলছে’, জানালেন মোদি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড থামাতে গিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৯ এইমাত্রঅন্যান্য নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড থামাতে গিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৯ সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করলো সরকার এইমাত্রঅন্যান্য সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করলো সরকার
অন্যান্য

‘ভারত এখন সম্পূর্ণ নতুন খেলা খেলছে’, জানালেন মোদি

প্রতিবেদক:
‘ভারত এখন সম্পূর্ণ নতুন খেলা খেলছে’, জানালেন মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকেও কটাক্ষ করেছেন মোদি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে ‘জিটিএ-৫’ মুক্তির পর থেকে ‘জিটিএ-৬’ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

পোস্টের সঙ্গে প্রকাশিত একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসাসহ ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের সমালোচনাও করা হয়েছে। ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট, যা জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় ব্যবহৃত মোটা ও নজরকাড়া ফন্টের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।

বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ওই তালিকায় ভারতের নাম নেই।

মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে ৪৪০টি স্টার্টআপ নিবন্ধন এবং বিদ্যুতায়নে অগ্রগতি।

তরুণ ও গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির বিষয়টিও পোস্টে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এ ছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির অগ্রগতিও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে এতে প্রায় ৬০ হাজার লাইক ও প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। মন্তব্যগুলোর বেশির ভাগই ছিল প্রশংসাসূচক।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’। এর আগের মূল সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার।

ইতিহাসে কোনো ভিডিও গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।