মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা পিএইচপি মোটরসের প্যাভেলিয়ন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য পিএইচপি মোটরসের প্যাভেলিয়ন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন এইমাত্রঅন্যান্য নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন নিখোঁজের দু'দিন পরে নাটোরে ধানক্ষেতে মিলল রাবি শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নিখোঁজের দু'দিন পরে নাটোরে ধানক্ষেতে মিলল রাবি শিক্ষার্থী রাজবাড়ীতে অতিবৃষ্টিতে কৃষিতে ক্ষতির শঙ্কা এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে অতিবৃষ্টিতে কৃষিতে ক্ষতির শঙ্কা গোয়ালন্দে ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিল আদালত এইমাত্রঅন্যান্য গোয়ালন্দে ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিল আদালত নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর মিথ্যা: পুলিশ এইমাত্রঅন্যান্য নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর মিথ্যা: পুলিশ ট্রাম্পের কাছে বন্ধু, ইউক্রেনের কাছে পুতিন খুনি: জেলেনস্কি এইমাত্রঅন্যান্য ট্রাম্পের কাছে বন্ধু, ইউক্রেনের কাছে পুতিন খুনি: জেলেনস্কি
অন্যান্য

নিখোঁজের দু'দিন পরে নাটোরে ধানক্ষেতে মিলল রাবি শিক্ষার্থী

প্রতিবেদক:
নিখোঁজের দু'দিন পরে নাটোরে ধানক্ষেতে মিলল রাবি শিক্ষার্থী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তৌহিদুল ইসলাম হৃদয় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ থাকার দুই দিন পর শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তৌহিদুল ইসলাম হৃদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের আবাসিক ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বড়াইগ্রামের শিবপুর এলাকার ধানক্ষেতে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে মতিহার থানার মাধ্যমে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে, শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যসহ প্রশাসনের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে পৌঁছান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতভর বৃষ্টিতে ভিজে থাকার কারণে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হওয়ার পর কীভাবে তিনি বড়াইগ্রামের শিবপুর এলাকায় পৌঁছালেন এবং কী কারণে ধানখেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন, তা এখনো রহস্যের মধ্যে রয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি অচেতন অবস্থায় ধানখেতে পড়ে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।