মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা এইমাত্রঅন্যান্য সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? এইমাত্রঅন্যান্য ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এইমাত্রঅন্যান্য ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  এইমাত্রঅন্যান্য বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
অন্যান্য

রাজধানীর আবাসিক হোটেলে হামলায় নিহত রাজবাড়ীর নাঈম

প্রতিবেদক:
রাজধানীর আবাসিক হোটেলে হামলায় নিহত রাজবাড়ীর নাঈম

রাজধানী ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নাঈমুর রহমান (২৬) নামে রাজবাড়ীর এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেলের মহাব্যবস্থাপকসহ আরও দুজন আহত হয়েছেন। নিহত নাঈম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার এস আই আল আমিন মিয়া জানান, দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তাঁর চিৎকার শুনে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তদন্তসংশ্লিষ্টদের সন্দেহ, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কীভাবে হোটেলে প্রবেশ করেছেন এবং ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও আহতদের বক্তব্য যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত নাঈমুর রহমান পূর্ব উজানচর এলাকার গোলাম মোস্তফার ছেলে। চাকরির পাশাপাশি পড়াশোনা করতেন তিনি। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।