মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা এইমাত্রঅন্যান্য সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? এইমাত্রঅন্যান্য ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এইমাত্রঅন্যান্য ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  এইমাত্রঅন্যান্য বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
অন্যান্য

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক:
ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত।

বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। পাশাপাশি তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লেখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।