মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা এইমাত্রঅন্যান্য সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? এইমাত্রঅন্যান্য ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এইমাত্রঅন্যান্য ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  এইমাত্রঅন্যান্য বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
অন্যান্য

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদক:
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

গোপালগঞ্জে বাস থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাব্বির খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আহত সাব্বির খান ঝালকাঠির রাজাপুরে তার গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্য বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহন নামে একটি বাসে পিরোজপুররের উদ্দেশ্যে রওনা হন। রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাত গ্রাম নামক এলাকার মাঝামাঝি স্থানে বাস থামিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তার মোবাইল ফোন তল্লাশি করেন। এ সময় তার মোবাইলে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার সম্পৃক্ততা পাওয়ায় তাকে তুলে নেয়া হয়।

পরে তাকে ছাত্রদল করার অপরাধে শারিরিকভাবে নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে লাঠিসোঁটা হাতে প্রায় ২০ জনের একটি দল তাকে আটকে রেখে নিজের ফেসবুক আইডি থেকে জোরপূর্বক বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালাগাল দিতে বাধ্য করেন। পরে সেখান থেকে পালিয়ে তিনি অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর পৌঁছান। পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে সিএ অফিস চত্বর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

সাব্বির খান অভিযোগ করে বলেন, ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাকে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সাব্বির আরও বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোরপূর্বক গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। এবং সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের এই আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে পিরোজপুর জেলা ছাত্রদল সবসময় প্রস্তুত আছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি জেনেছেন। আহত সাব্বির খানের কাছে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।