মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

গলাচিপায় বাক্সবন্দি অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার

প্রতিবেদক:
গলাচিপায় বাক্সবন্দি অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে একটি কার্টনের বাক্স থেকে অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টনের বাক্স সন্দেহজনক অবস্থায় দেখতে পান। পরে বাক্সটি খুলে ভেতরে একটি অপরিপক্ক নবজাতকের লাশ দেখতে পেয়ে তারা গলাচিপা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, নবজাতকের পরিচয় এবং কীভাবে সেখানে মরদেহটি ফেলে রাখা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।