মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

‘আমার বন্ধু মহাজাদু জানে’- তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
‘আমার বন্ধু মহাজাদু জানে’- তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফরকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভিডিওটির বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা পুরো ভিডিওজুড়ে আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৯ লাখের বেশি বার দেখা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের কণ্ঠে জনপ্রিয় গান ‘আমার বন্ধু মহাজাদু জানে’ বাজতে শোনা যায়।

ভিডিওর একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, “যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার সমাধানের চেষ্টা করব। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হবে, যাতে এই সংকটের অন্তত আংশিক সমাধান সম্ভব হয়।”

উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিঙ্গা ইস্যুতে তার এই বক্তব্য প্রদর্শনের সময়ও ভিডিওতে ‘মহাজাদু’ গানটি বাজতে থাকে, যা অনেকের নজর কাড়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের চার মাস পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। রোববার তিনি মালয়েশিয়া পৌঁছান এবং সফর শেষে সোমবার চীনের তালিয়ান শহরের উদ্দেশে রওনা দেন।

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

তিনি বলেন, “আমরা সৌভাগ্যবান যে আপনার প্রয়াত বাবা ও মায়ের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আমি তাকে আমার প্রথম অভিজ্ঞতার কথা বলেছি, যখন একজন যুবনেতা হিসেবে মৌচাক ক্যাম্পে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম।”

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে সাক্ষাতের স্মৃতিচারণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

তারেক রহমানকে উদ্দেশ করে আনোয়ার ইব্রাহিম বলেন, “এর চেয়েও বড় বিষয় হলো, ভাই তারেক রহমান ও তার পরিবার অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। তিনি নিজের দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং তাদের স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে সবসময় নিজের আদর্শে অটল থেকেছেন।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন মন্তব্য এবং তারেক রহমানকে ঘিরে প্রকাশিত ‘মহাজাদু’ গানের ভিডিওটি দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নতুন দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।