মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

প্রতিবেদক:
এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের পতন হবে এবং এনসিপির উত্থান ঘটবে।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, বিরোধী দলের নাকি পতন হয় না আজ সেটারই একটি উদাহরণ দেখা যাচ্ছে। সাংবাদিককে ‘লীগ ট্যাগ’ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলার ঘটনাকে তিনি সমালোচনা করে বলেন, এ ধরনের ঘটনার পর তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ছে। তার মতে, বড় দল হওয়ার চেষ্টা করতে গিয়ে জামায়াত-শিবির সংগঠনগতভাবে দিক হারাচ্ছে এবং বিভিন্ন নেতাকর্মীর কর্মকাণ্ড প্রকাশ্যে আসছে। এসব কারণে আগামী নির্বাচনে তারা বর্তমান অবস্থানের চেয়ে কম আসন পেতে পারে।

তিনি আরও দাবি করেন, সময়ের সঙ্গে সঙ্গে দলটির ‘চেহারা’ আরও স্পষ্ট হবে এবং জনগণের কাছে তাদের প্রকৃত রূপ উন্মোচিত হবে। তার মতে, জনগণ ইতোমধ্যেই বুঝতে শুরু করেছে যে, ক্ষমতায় গেলে দলটি কঠোর আচরণ করতে পারে এমন ধারণা তৈরি হয়েছে। ফলে আগামী নির্বাচনে তাদের আসন আরও কমার সম্ভাবনা রয়েছে।

এনসিপি প্রসঙ্গে তিনি লেখেন, দলটি আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তার ধারণা, সংগঠিতভাবে এগোতে পারলে এনসিপি সে অবস্থানে পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কিছু বিতর্ক থাকলেও এখন জামায়াতের তুলনায় এনসিপির বিতর্ক তুলনামূলক কম বলে মনে করেন অনেকে। তাই ভোটাররা বিকল্প হিসেবে এনসিপিকেই বেছে নিতে পারে বলে তার মত।

সবশেষে তিনি মন্তব্য করেন, এভাবেই বিরোধী দল হিসেবে জামায়াতের প্রভাব কমবে এবং এনসিপির উত্থান ঘটবে। তবে প্রশ্ন রাখেন—এনসিপি কি সত্যিই নিজের এমন উত্থান চায়?

সবশেষ তিনি বলেন, আমার ভবিষ্যৎ বাণী হলো, জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপির কার্যক্রম পরিচালনা বন্ধ হলে আগামী নির্বাচনেই বাজিমাত করবে দলটি।