মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

প্রতিবেদক:
আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আজ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের এসব উদ্যোগ এখন পর্যন্ত সফল হয়নি। তিনি আরও আশা প্রকাশ করেন, বাকি সময়ের মধ্যেও রাজধানীর কোথাও এমন কোনো কর্মসূচি আয়োজন করতে পারবে না তারা।

ডিএমপি কমিশনার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় একত্রিত হওয়ার পরিকল্পনা করছিলেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসারও প্রস্তুতি ছিল। এ তথ্য পাওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং গত তিন দিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

তিনি আরও বলেন, ঢাকার প্রবেশপথ, ট্রেন ও বাস স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদে এ ধরনের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না, প্রশ্নে মোসলেহ উদ্দিন বলেন, দলটির মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিছিল ও মিছিলপরবর্তী সময়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের এই ঘটনা থেকে একটি বিষয় প্রতিভাত হয়েছে যে তাদের যেকোনো নাশকতার পরিকল্পনা থাকতে পারে।

তিনি আরও বলেন, যেহেতু মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা থেকে ডিএমপি কমিশনার ‘মোটামুটি নিশ্চিত’ যে সুযোগ পেলে তারা নাশকতামূলক কাজ চালাতে পারে। তবে পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি।