মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার শরীয়তপুরে ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড চুক্তির মেয়াদ বাড়ল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির এইমাত্রঅন্যান্য চুক্তির মেয়াদ বাড়ল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির চট্টগ্রামে হাক্কানী পেপার মিলে অগ্লিকান্ড: কোটি টাকা ক্ষতির আশঙ্কা এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে হাক্কানী পেপার মিলে অগ্লিকান্ড: কোটি টাকা ক্ষতির আশঙ্কা নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি এইমাত্রঅন্যান্য তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি
অন্যান্য

নীলফামারীতে ৪২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদক:
নীলফামারীতে ৪২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারীর কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে ৪২ হাজার শিশু। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুর মুখে ক্যাপসুল দিয়ে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার অস্থায়ী ২১৬টি ও স্থায়ী ১ কেন্দ্রসহ মোট ২১৭টি ক্যাম্পে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর ও এমপি প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।